
নারায়ণগঞ্জে ওসমান পরিবারের মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে এবং তাদের লোকজনকে বিএনপির নেতা-কর্মীরা নিরাপত্তা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
আজ মঙ্গলবার রাতে কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৫ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তাঁর বাবা রফিউর রাব্বি এই অভিযোগ করেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজল সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা দেশে বিচারব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে রেখে গেছে। এর উল্লেখযোগ্য পরিবর্তন এখনো হয় নাই। ওসমান পরিবার নারায়ণগঞ্জে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সে মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে। এখন তা বিএনপির দখলে। বিএনপির লোকজন শামীম ওসমানের বহু লোককে নিরাপত্তা দিয়ে চলেছে। ওসমান পরিবারের ছত্রচ্ছায়ায় নিট কনসার্ন (ব্যবসাপ্রতিষ্ঠান) বিগত সরকারের সময় লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন ওসমানদের ফেলে যাওয়া সম্পত্তি রক্ষার দায়িত্ব নিয়েছে ফকির গ্রুপ।’

ত্বকীর বাবা আরও বলেন, ‘শেখ হাসিনা সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচারের সব কার্যক্রম বন্ধ করে রেখেছিল। বর্তমান সরকার পুনরায় কাজ শুরু করলেও তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। ওসমান পরিবারের সবার বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনী এড়াতে পারে না। আমরা আগামী তিন মাসের মধ্যে শামীম ওসমানসহ সব ঘাতককে আওতায় এনে অভিযোগপত্র দেওয়ার দাবি জানাচ্ছি।’
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বাসদের জেলা সংগঠক সেলিম মাহমুদ, সিপিবির জেলা সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে