
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর ভবনে নিজ কার্যালয়ে বসে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় নাসিকের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
দায়িত্ব নিয়েই নিজের পাশে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির এমপি আবুল কালামকে বসিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘আমি চেষ্টা করব এই নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার। নগরীর যানজট থেকে হকার সমস্যা, ইজিবাইক সমস্যা ও মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে আন্তরিক চেষ্টা করব এবং এ সকল কাজ নগরবাসীকে সঙ্গে নিয়েই করব।’
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে টানা তিনবারের নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।
সাখাওয়াত হোসেন খান সারা দেশে আলোচনায় আসেন সাত খুন হত্যা মামলার পর। তিনি চাঞ্চল্যকর এ মামলায় বাদীপক্ষের আইনজীবী হয়ে বেশ আলোচিত হন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৮ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে