
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের নৌ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপ–পরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গত রোববার কোস্টার জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ ডুবে যায়। এতে ৩৪ আরোহীর মৃত্যু হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, লঞ্চডুবির ঘটনায় জানমালের ক্ষতি ও বেপরোয়াভাবে জাহাজ চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগ এনে বিআইডাব্লিউটিএ একটি মামলা করেছে। এ মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী বাবু লাল বৈদ্য গণমাধ্যমকে বলেন, নৌ নিরাপত্তা আইন ভঙ্গ করে বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে ৩৪ জনের প্রাণহানি ও জানমালের ক্ষতির অভিযোগে বন্দর থানায় একটি মামলা করেছি। আশা করছি, পুলিশ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।
আরও পড়ুন:

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩০ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে