নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে ফতুল্লা থানার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল ফতুল্লা মডেল থানার ঢালীপাড়া মুন্সিবাড়ীর ছেলে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল ও ভুক্তভোগী কিশোরীর বাড়ি একই এলাকায়। কিশোরীর মা কর্মজীবী। ৫ মার্চ সকালে কিশোরীর মা কর্মস্থলে চলে যান। দুপুর ১২টার দিকে সোহাগ কিশোরীকে কৌশলে তাঁর ঘরে ডেকে এনে ধর্ষণচেষ্টা চালান। এ সময় কিশোরী ধস্তাধস্তি করে সোহেলের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসে। শুক্রবার সে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে থানায় মামলা দায়ের করলে পুলিশ এসে সোহাগকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহেলকে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যে বাবাকে ছায়া মনে করা হয়, সেই সৎবাবার হাতেই প্রাণ হারিয়েছে কিশোরী। মেয়েকে হত্যার দায় স্বীকার করে আজ শনিবার (৭ মার্চ) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎবাবা আশরাফ আলী।
১৩ মিনিট আগে
যশোরে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানিয়েছে, গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। রুবেল শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে।
২২ মিনিট আগে
মাহমুদাকে আটকের খবর পেয়ে কোতোয়ালি থানায় ভিড় করেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। এ সময় তাঁরা বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। ভুক্তভোগীরা জানান, মাহমুদা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। বিশেষ করে ইনস্যুরেন্সের নামে টাকা নেওয়া, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া
১ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা সদর হাসপাতালের লিফটের নিচে আটকা পড়ে কহিনুর আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
১ ঘণ্টা আগে