
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারী ছেলে সোহেল।
ঘটনার পর মধ্যরাতে অভিযুক্ত হিরোকে আটক করে উত্তেজিত এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তাঁর সহযোগী সোহেলকে আটক করেছে পুলিশ। পরে শিশুটির মা রাতেই ফতুল্লা থানায় একটি অভিযোগ দেন।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে অভিযুক্তরা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হিরোকে আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে ফতুল্লা থানা-পুলিশ মধ্যরাতেই অভিযান চালিয়ে আরেক অভিযুক্ত সোহেলকে আটক করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গণপিটুনিতে আহত একজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে