
এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্কুলের সামনে বিএনপির দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্র প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেবতী মোহন স্কুলের কেন্দ্র পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় অনেক নেতা-কর্মী আসেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য কলেজ ত্যাগ করার পরই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম ব্যানারে ছবি ও নাম না দেওয়াকে কেন্দ্র করে তর্কে জড়ান। তর্কাতর্কির একপর্যায়ে তাঁদের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে কেন্দ্রের সামনে থাকা অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
এ বিষয়ে জানতে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়েছে, তবে বড় কিছু না। মূলত এমপি সাহেবের আগমন ঘিরে আমরা যে ব্যানার বানিয়েছি, সেই ব্যানারে সিরাজুল ইসলামের নাম ও ছবি না দেওয়ায় তিনি এবং তাঁর সমর্থকেরা উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছিলেন। তাঁরা আমাদের দলীয় ছেলেদেরকে নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে যাওয়ার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়।’
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক কুমার দাস বলেন, ‘আমি কেন্দ্রের ভেতরে থাকায় বাইরে কী ঘটেছে, সেটা বলতে পারছি না।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘কেন্দ্রের বাইরে দুই পক্ষের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে; অন্য কিছু হয়নি। পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে