নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার হাওয়াইখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্যা সদর উপজেলার কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিয়াম ও তাঁর দুই বন্ধু মিলে মোটরসাইকেলে লোহাগড়ার কালনা মধুমতি সেতু এলাকায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় ফেরার পথে হাওয়াইখালী সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সিয়ামসহ মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নেওয়ার পথে মারা যায়। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুছানুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সিয়ামকে খুলনায় নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যায়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে