নড়াইলের সদর উপজেলায় আক্তার খাদিজা চাঁদনী (২২) নামে এক নারীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামী সাকিব শেখ (২৫) আটক করেছে।
আটক সাকিব খুলনার ফুলতলা উপজেলার দামোদার গ্রামের জাহিদ শেখের ছেলে। তাঁর স্ত্রী নিহত চাঁদনী একই উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে।
জানা গেছে, গত সোমবার বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে যান সাকিব শেখ ও চাঁদনী। গতকাল রাতে ঘরের একটি কক্ষে চার বছরের সন্তানসহ ঘুমিয়ে পড়েন তাঁরা। রাত ১টার দিকে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সাকিব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে স্বামী সাকিবকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন সাকিব। ঘটনার প্রকৃত কারণ উদ্ধারের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে