
নড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম হামিদা খানম (৬)। সে ওই গ্রামের শাহানুর শেখ ও হাওয়া দম্পতির মেয়ে। এদিন সকালে বাড়ির পাশ থেকে হামিদার পরিবারকে হত্যার হুমকি দেওয়া চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার।
নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে হামিদা মায়ের কাছ থেকে আপেল নিয়ে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধানখেতে হামিদার মরদেহ দেখতে পান স্থানীয়রা। রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহ ঢাকা ছিল।
হামিদার বাবা শাহানুর জানান, গত বুধবার রাতে কে বা কারা বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। গতকাল সকালে সেই চিরকুটটি তাঁরা পান। সেখানে সাহানুর শেখ ও তাঁর ভাইয়ের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে যারা হত্যার হুমকি দিয়েছিল, তারাই হামিদাকে হত্যা করেছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে