
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকায় তিলখেত থেকে অজ্ঞাতনামা মানবকঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) দুপুরে তিলখেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় এসব উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে বয়রা গ্রামের বর্ষাচাষি সাখাওয়াত হোসেনসহ শ্রমিকেরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে মানবদেহের খণ্ডিত অংশগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া থানা-পুলিশকে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ হতে পারে। তবে কত দিন আগে খেতে কে বা কারা এই মরদেহ বা কঙ্কাল ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম আরও বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো নারীর মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে