নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী জাফর মামুন (৭২) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৬২) নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বাড়ি কালিয়া পৌরসভা এলাকার বড় কালিয়া বেপারীপাড়ায়। এ সময় ইজিবাইকচালক বাবুল শরীফ (৬৫) গুরুতর আহত হন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালিয়া পৌরসভা এলাকার বড় কালিয়া বেপারীপাড়ার বাসিন্দা জাফর মামুন ও তাঁর স্ত্রী মর্জিনা ইজিবাইকযোগে কালিয়া থেকে বড়দিয়া মহাজনের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে তালবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মামুন ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে