নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে পানিতে ডুবে রিয়ান শেখ (২০ মাস) ও রাহাদ শেখ (২১ মাস) নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ বুধবার সকালে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।
আজ বেলা ১১টার দিকে মরদেহ পানিতে ভেসে ওঠার পর স্বজনেরা তাদের উদ্ধার করে। নিহত রিয়ান আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে এবং রাহাদ সৌদিপ্রবাসী শিমুল ওরফে রবি শেখের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়ানের মা মরিয়ম বেগম জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে ডোবার পানিতে ডুবে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুজি করতে থাকেন। বেলা ১১টার দিকে মরদেহ দুটি পানিতে ভাসতে দেখে স্বজনেরা গিয়ে উদ্ধার করেন। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিতত শিশুদের দাদা শফি শেখ বলেন, ‘সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হই। বেলা ১১টার দিকে এক প্রতিবেশী ফোন দিয়ে জানায় দ্রুত বাড়ি আসো। এসে দেখি আমার দুই নাতি (দুই ছেলের দুই সন্তান) পানিতে ডুবে মারা গেছে। আমার ঘর খালি হয়ে গেল।’
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটলিয়া গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে