মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন। যোগদানের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন তিনি।
প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে জনপ্রিয় টেনিস খেলার জন্য একটি দৃষ্টিনন্দন টেনিস কোর্ট নির্মাণ করে উপজেলার ক্রীড়া অঙ্গনে চমক সৃষ্টি করেছেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে এটি নির্মাণ করা হয়। নিয়মিত কাজের পাশাপাশি এসব করেছেন তিনি। সম্প্রতি সেটির উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
স্থানীয়রা বলছেন, অনন্য সব উদ্যোগে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও। বর্তমানে টেনিস কোর্ট নির্মাণ করে তরুণ প্রজন্মকে খেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এতে করে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের প্রভাবমুক্ত রেখে মানসিক বিকাশে সহায়ক হবে।
স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, মাদকের প্রভাব থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে এই টেনিস খেলা। অন্যান্য খেলার মতো নিয়মিত টেনিস খেলা সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়ক হবে।
ইউএনও আব্দুল্লাহ্ আল মামুন বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে টেনিস কোর্টটি নির্মাণ করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে