বজ্রপাতে নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় এক গৃহিণীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া বদলগাছী উপজেলায় বজ্রপাতে গাছের ডাল ভেঙে পড়ে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল থেকে পৃথক পৃথক এলাকায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মান্দা উপজেলার ভোলাম গ্রামের কৃষক শামসুল আলম (৩০) এবং পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের কৃষক খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের গৃহবধূ মনিকা মন্ডল (৩৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন ও মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ মেঘলা হয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে পত্নীতলা উপজেলার কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ির উঠানে এসেই বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান। এছাড়া একই সময়ে ওই উপজেলার গাহন গ্রামের গৃহবধূ মনিকা বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আহত হন। স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
অন্যদিকে মান্দা উপজেলায় বোরো ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে শামসুল আলম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, বিকেলে শামসুল আলম হঠাৎ আকাশে মেঘ দেখে বাড়ির পাশে রনাহার মাঠে বোরো ধানের আঁটি এক জায়গায় জড়ানোর জন্য যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে এদিন বিকেলে বদলগাছী উপজেলার গাবনা গ্রামে বজ্রপাতে দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা মিঠু হোসেন বলেন, বিকেলে মাঠে গরু-ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক ও হবিবুর রহমান নামের দুই ব্যক্তি। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ সেখানে বজ্রপাত ঘটলে গাছের ডাল ভেঙে পড়ে তাঁরা দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাঁদের দুটি ছাগল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে