নওগাঁর পত্নীতলায় প্রতিমা রানী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্শ্ববর্তী এলাকার একটি শ্মশানঘাট থেকে ওই নারীর স্বামী প্রদীপ চৌধুরীকে (৩৭) আটক করে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করেন প্রদীপ। সেই আঘাতে অচেতন হয়ে বিছানায় পড়ে যান প্রতিমা রানী। এ অবস্থায় রাত পেরিয়ে সকালের দিকে প্রদীপ বুঝতে পারেন, প্রতিমা রানী মারা গেছেন। তিনি তখন বাড়ি থেকে শ্মশানঘাট চলে যান। প্রতিমার মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা-পুলিশের একটি টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রদীপ চৌধুরীকে আটক করা হয়েছিল। প্রতিমা রানীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের পর এ মামলায় প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে