
নওগাঁর মান্দা উপজেলায় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শাপলা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে এমন খবরে ভোররাত থেকে মোটরসাইকেলের দীর্ঘ সারি পড়ে যায়। সকাল থেকে স্টেশন কর্তৃপক্ষ তেল বিতরণ শুরু করলেও দুপুরের দিকে মজুত শেষ হয়ে যায়। এতে ক্ষুব্ধ কিছু চালক বিক্ষোভে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বাবু সরদার (২৪), সোহেল রানা (২৮) ও আলমগীর হোসেন (৩৭) নামের তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাঁদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাঁদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তাঁরা তেল না পাওয়ার অজুহাতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাঁদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে