
নওগাঁর মান্দায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হঠাৎ করে বেড়ে গেছে আত্রাই নদের পানি। আজ শুক্রবার বেলা ৩টায় নদের জোতবাজার পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪০ মিটার। এতে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদের পানি।
এদিকে নদীর তীরবর্তী চকরামপুর, কয়লাবাড়ী, পারনুরুল্লাবাদ গ্রামে পুরোনো দুটি ভাঙনস্থান দিয়ে পানি প্রবেশ করছে। পানি বিপৎসীমা অতিক্রম করায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে নিখিরাপাড়া, বাকশাবাড়ী ও ঠনঠনিয়াপাড়া এলাকা বন্যাকবলিত হয়েছে।
এসব এলাকায় অন্তত ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ধান, পাট, সবজিসহ নানা ধরনের ফসলি জমি। নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আত্রাই নদের পানি ১০০ সেন্টিমিটার বেড়েছে। আজ বেলা ৩টায় জোতবাজার পয়েন্টে নদের পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বাচ্চু বলেন, নদের উভয় তীরের বেড়িবাঁধ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে দ্বারিয়াপুর ও জোকাহাট এলাকায় বেড়িবাঁধে পানির চাপ বেড়ে যাওয়ায় লিকেজ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে এসব পয়েন্ট রক্ষায় বালুর বস্তা ও মাটি ফেলে কাজ চালিয়ে যাচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ, তালপাতিলাসহ অন্তত ১০টি বেড়িবাঁধকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীরামপুর, আঁয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া, গোয়ালমান্দাসহ আরও অন্তত ২০টি পয়েন্টকে রাখা হয়েছে উচ্চঝুঁকির তালিকায়।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘নদের পানি বৃদ্ধির ফলে কয়েকটি বাঁধে লিকেজ দেখা দিয়েছে। আমরা প্রতিটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে