
অনেকেই আওয়ামী লীগকে ইসলামবিদ্বেষী বলে অপপ্রচার চালায়। এই অপপ্রচার যারা করে, তারা এ দেশে ইসলামের কোনো উন্নয়ন করেনি—এমনটাই মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ শনিবার সকালে নওগাঁর নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আলোকিত ও বিকশিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ নিয়েছেন বলে জানান খাদ্যমন্ত্রী। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। সেই সঙ্গে তাদের নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামি মূল্যবোধের শিক্ষাও দিতে হবে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র করেছে। ইসলামের প্রচার ও প্রসারে এর গুরুত্ব অনেক। এমন কোনো মসজিদ নেই, যেখানে সরকারের অনুদান পৌঁছে নাই। অথচ অনেকে অপপ্রচার করে বেড়ায় যে, আওয়ামী লীগ ইসলামবিদ্বেষী। এই অপপ্রচার যারা করে, তারা এ দেশে ইসলামের কোনো উন্নয়ন করেনি।’ ইসলাম প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বলেও উল্লেখ করেন তিনি।
নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরকার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ মোর্শেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে