
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজাসহ হামেদুল ইসলাম (৩৫) ও রশিদ (৪৪) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাউল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হামেদুল ইসলাম তুলারবাউল এলাকার এজামুল হকের ছেলে। রশিদ একই এলাকার মৃত এজামুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে প্রেস ব্রিফিং করেন নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে নিয়ামতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান পাঁড়ইল ইউনিয়নে প্রবেশ করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রাতে একটি মাটির দোতলা বাড়ির শোয়ার ঘরে অভিযান চালিয়ে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে