
নওগাঁর আত্রাই উপজেলায় এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে খাদে ফেলে হত্যার মামলায় শহিদুল ইসলাম (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার সুটকিগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধ হলেন রায়পুর গ্রামের মৃত নমির উদ্দীনের ছেলে আহম্মদ আলী প্রামাণিক (৬৫)। গ্রেপ্তার শহিদুল একই গ্রামের মৃত অছিম উদ্দীনের ছেলে।
নিহত বৃদ্ধের স্বজনেরা জানান, চুরির অপবাদ দিয়ে গত সোমবার রাতে প্রতিবেশী বৃদ্ধ আহম্মদ আলীর ছেলের বউ জোবেদা বিবিকে মারধর করেন শহিদুল ও তাঁর স্বজনেরা। এ ঘটনার পর গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা লোকজন শহিদুলের বাড়িতে মানুষের মল ছিটিয়ে দেন। এর জেরে শুক্রবার রাতেই শহিদুল, তাঁর ভাই আব্দুল মান্নান ও ভাতিজা রাজু-সাজু বৃদ্ধ আহম্মদ আলীকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন। এ সময় সেখানে লোকজনের ভিড় জমে যায়।
মারধরের একপর্যায়ে ধাক্কা দিয়ে আহম্মদ আলীকে বাড়ির সামনে উঠান থেকে পাশের খাদে ফেলে দেন তাঁরা। এতে ঘটনাস্থলেই মারা যান আহম্মদ আলী। খবর পেয়ে শনিবার ভোরে পুলিশ আহম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আহম্মদ আলীর ছেলে মজনু প্রামাণিক বাদী হয়ে শহিদুলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আহম্মদ হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম সুটকিগাছা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার প্রধান আসামি শহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে