
নওগাঁর পোরশায় সড়কে রশি টেনে ডাকাতির ঘটনায় বাবা-ছেলেসহ আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) এবং তাঁর ছেলে কামাল হোসেন (২৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার রাত ৮টায় পোরশা উপজেলার সরাইগাছী থেকে খোট্টাপাড়া সড়কের ফকিরের মোড়ে একটি ব্রিজের ওপর সড়কের দুই পাশে রশি টেনে অবরোধ করে ডাকাতেরা। ওই সময়ে তিন মোটরসাইকেল আরোহী যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন। এর কয়েক মিনিট পর আরও একটি মোটরসাইকেল নিয়ে তিন আরোহী ওই পথ দিয়ে যাওয়ার সময় ডাকাতেরা তাঁদেরও জিম্মি করে পাশের আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তাঁদের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও তিনটি বাটন মোবাইল এবং ১২৫ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায়।
তারিকুল ইসলাম বলেন, ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তিরা থানায় মামলা করেন। মামলার পর ১৪ ঘণ্টার মধ্যে মূল রহস্য উদ্ঘাটন এবং প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ থেকে ঘটনার সঙ্গে জড়িত আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে