
ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুনের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম অনিক (২২)। হত্যাকাণ্ডের পর রক্তমাখা ‘চায়নিজ কুড়াল’ হাতে নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অনিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, থানা-সংলগ্ন সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন অনিক। ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে অনিক কুড়াল হাতে ত্রিশাল থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসারকে জানান, তিনি বন্ধু ফাহিমকে হত্যা করেছেন। পুলিশ তাঁকে হেফাজতে নেয় এবং তাঁর তথ্য অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
মুনতাসীর ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক হত্যার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ফাহিমের সঙ্গে তাঁর পূর্বশত্রুতা ছিল। মাদকাসক্তির কথাও তাঁর বক্তব্যে উঠে এসেছে। এসব তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে।
ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ‘আমার নাতি মালয়েশিয়ায় অনার্সে পড়াশোনা করত। চার মাস আগে দেশে এসেছে। ২৫ ডিসেম্বর তার আবার বিদেশে যাওয়ার কথা ছিল। অনিক পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে।’
ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল বলেন, ‘আমার ছেলে বিদেশে পড়াশোনা করত। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দেশে এসেছে। আগামী মাসে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। কেন তাকে হত্যা করা হলো জানি না। পরিকল্পিতভাবে খুন করেছে অনিক। বিচার চাই।’
ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘ফাহিমকে হত্যা করার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আসেন অনিক। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত চলছে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অনিককে জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে