
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পেশায় ভিক্ষুক আবুল মুনসুর ফকির মনোনয়নপত্র দাখিলের পর ত্রিশালজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অভাব-অনটনে জীবন যাপন করেও জাতীয় সংসদে গিয়ে গরিব মানুষের পক্ষে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল মুনসুর এর আগেও বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন। একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ৩৭৭ ভোট পেয়েছিলেন, যা অনেকের কাছে অর্থনির্ভর রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী ভোট হিসেবে বিবেচিত হয়।
মনোনয়ন বাতিলের বিষয়ে আবুল মুনসুর ফকির বলেন, ‘আমি গরিব, আমি ভিক্ষা করি। কিন্তু দেশের নাগরিক হিসেবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে। উকিলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।’
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান জানান, নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হলেও আবুল মুনসুর ফকিরের প্রার্থী হওয়া ত্রিশালের রাজনীতিতে ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। অনেকের মতে, এটি সাধারণ মানুষের গণতান্ত্রিক অংশগ্রহণের এক সাহসী দৃষ্টান্ত।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে