ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের সঙ্গে বাঁধা এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মাথা ও দেহ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক কিশোর শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা মাথাবিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। পরে গাছের নিচে বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। তাঁর পরনে ছাই রঙের প্যান্ট এবং বাঁ হাতে একটি ঘড়ি ছিল। একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে দুই হাত বাঁধা ছিল। মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে যুবককে হত্যা করেছে অপরাধীরা। এই পরিত্যক্ত ভিটাটি জঙ্গলে ঘেরা ও জনবসতি না থাকায় অপরাধীরা এই স্থান হত্যাকাণ্ডের জন্য বেছে নিয়েছে। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে