
ময়মনসিংহের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে হামলা চালিয়ে এই ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হামলাকারীরা জানান, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে রওশন এরশাদের পৈতৃক বাড়িকে ‘দালাল মহল’ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টাঙানো হয়েছিল। কিন্তু সম্প্রতি বাড়িটি ‘কুটুম বাড়ি’ নামের একটি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান ১২ বছরের জন্য ভাড়া নিয়েছেন, রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছে থেকে।
সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়। এ নিয়ে ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

ওই অবস্থায় আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ২টার দিকে সেখানে হামলা চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সংগঠনের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে স্থাপনা ভাঙচুর ও পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাঙচুর করে।
হামলার বিষয়ে জানতে চাইলে ‘কুটুম বাড়ি’ রেস্টুরেন্টের মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা হামলা চালিয়ে এ ভাঙচুর চালান। দালাল মহল আখ্যা দিয়ে রওশন এরশাদের পৈতৃক বাড়ি হওয়ার কারণে এখানে ভাঙচুর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পাঁয়তারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সেটি বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণকাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম বলেন, বাড়িকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে