
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুনের (৩৫) লাশ ২১ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে তাঁর লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে বেলা ১টার দিকে তাঁর লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে নিয়ে আসা হয়।
নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা। গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মামুন দগ্ধ হন। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরবর্তী সময় রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ সকাল থেকে উপজেলার ভরভরা গ্রামে আবদুল্লাহ আল মামুনের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়। সবাই তাঁর লাশের অপেক্ষায় ছিলেন। ইতিমধ্যে জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হয়েছে এবং স্থানীয় মসজিদ থেকে খাটিয়াও আনা হয়েছে। আসরের নামাজের পর পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
নিহত মামুনের বাবা শহীদ সওদাগর বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন সৌদি আরবে ছিল। ঈদের পর আসার কথা ছিল, এল কিন্তু লাশ হয়ে।’
নিহতের চাচা গুলজার সওদাগর বলেন, ‘আমার ভাতিজা পরিবারের সচ্ছলতা ফিরাতে আট বছর আগে সৌদি আরবে যায়। গত পাঁচ বছর আগে দেশে আসছিল। ঈদের পর আবার দেশে আসা কথা ছিল। দেশে এসে বাড়ি করার কথা ছিল। সরকারকে ধন্যবাদ জানাই ভাতিজার লাশ দ্রুত সময়ে নিয়ে আসার জন্য এবং পরিবারের পাশে যেন বাংলাদেশ সরকার থাকে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে