
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকা। তপ্ত দুপুরে মিছিলে যোগ দেন ছাত্রসহ বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের একজন আব্দুল জব্বার। মিছিল এগোতেই পুলিশের গুলিতে আহত হন আব্দুল জব্বার এবং পরবর্তীতে শহীদ হন তিনি। মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়া এই বীরের স্মরণে ‘চিরভাস্বর’ নামের স্মরণিকার চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে স্মরণিকাটি প্রকাশ করেছেন ভাষাশহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হালুয়াঘাট সাধারণ পাঠাগারের পাঠককক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়।
স্মরণিকার সম্পাদক শরীফ মল্লিকের সঞ্চালনায় ভাষাশহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আতিক উল্লাহ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে পাঠ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মানিকরাম বেনবংশী (ক্ষীরমোহন), কবি ও ছড়াকার কমল ভদ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক সংগঠক অজিত দাস, কৃষক সংগঠক আব্দুর রাজ্জাক, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুকান্ত বণিক, শাকুয়াই বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উজ্জ্বল আচার্য, হালুয়াঘাট দর্পণ সম্পাদক মাহমুদ আবদুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আমরা হালুয়াঘাটবাসী গর্ববোধ করি—১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মহান শহীদদের একজন আমাদের। তিনি ভাষাশহীদ আব্দুল জব্বার। তাঁর জন্মস্থান গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে। তবে তাঁর জীবদ্দশায় হালুয়াঘাট শিমুলকুচি গ্রামে এই শহীদ পরিবারটি স্থায়ী বসতি স্থাপন করেন, যা হালুয়াঘাট উপজেলাকে ইতিহাসের সঙ্গে আবদ্ধ করে হালুয়াঘাটবাসীকে স্মরণীয় করেছে, সম্মানিত করেছে।’

২০০৭ সালে শহীদ পরিবারের ঐকান্তিক প্রচেষ্টায় ‘ভাষাশহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন’ গড়ে ওঠে। ফাউন্ডেশনের প্রকাশিত স্মরণিকা হিসেবে এটি চতুর্থ। তা ছাড়া এই সংগঠন ক্ষুদ্র আকারে বেশ কিছু ভাঁজপত্রও প্রকাশ করেছে। এ প্রকাশনায় ভাষাশহীদ আব্দুল জব্বারের সংক্ষিপ্ত জীবনী, শহীদ পরিবারের কিছু দুর্লভ ছবি, ভাষা ও একুশবিষয়ক প্রবন্ধ, ছড়া-কবিতাসহ চমৎকার কিছু লেখা আছে, যা পাঠকদের হৃদয় স্পর্শ করতে পারে বলে আশা ব্যক্ত করেছেন স্মরণিকাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে