ময়মনসিংহের ত্রিশালে প্রচণ্ড গরমে টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের তিন শতাধিক ব্রয়লার মুরগি মারা গেছে।
গতকাল রোববার উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মাহাবুব হাসানের খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাহাবুব গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। শুক্র ও শনিবার প্রচণ্ড গরমের সঙ্গে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। বিদ্যুৎ বিভাগকে বারবার ফোন দিয়েও কোনো সাড়া পাননি খামারমালিক। বেলা ১টার দিকে চোখের সামনে মুরগিগুলো মারা যায়।
খামারমালিকের ছোট ভাই ফাহাদ বিন সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করছি। কিন্তু প্রচণ্ড গরমে আগে ঘোষণা ছাড়াই সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় আমাদের তিন শতাধিক মুরগি মারা যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়। বাকি মুরগিগুলোও অসুস্থ হয়ে পড়ায় বিক্রির অনুপযোগী হয়ে পড়ে।’
এ ব্যাপারে ত্রিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, ‘বিদ্যুতের লাইন-সংক্রান্ত গাছের ডালপালা কাটার জন্য ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতজনকে জানানো হয়েছে। তবে যেকোনো কারণে হয়তো তাঁকে জানানো সম্ভব হয়নি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে