
ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখতে বেরিয়ে এক গারো তরুণী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন সকাল ১০টার দিকে পূজা দেখার জন্য মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন মিলন নামের এক যুবক।
মিলন নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।
সারা দিন পূজা দেখিয়ে রাতে অটোরিকশায় তুলে দিলে একই এলাকার অটোচালক আবুল বাশার তাঁকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।
বাশার পরে রাত ১১টার দিকে ওই ইউনিয়নের গামারিতলা মোড়ে তরুণীকে ফেলে চলে যান। ভুক্তভোগী তরুণী বাড়ি গিয়ে ঘটনা জানালে থানা-পুলিশের সহায়তা নেয় পরিবার।
ভুক্তভোগী তরুণীর মা বলেন, ‘মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য মেয়েকে সে ডেকে আনে। পরে অটোরিকশায় জোর করে তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এর বিচার চাই।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আপাতত একজনকে আসামি করা হচ্ছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তদন্তে আরও কারও সংশ্লিষ্টতা পেলে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে