ময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মুক্তার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া হানিফ মিয়া (৫০) নামের আরও একজন আহত হন। আজ সোমবার দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার উদ্দিন উপজেলার নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। আহত হানিফ মিয়া ভুবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের নরুল ইসলামের ছেলে।
হালুয়াঘাট থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ দুপুরে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাট থেকে যাত্রা করে। কলাবাগান এলাকায় বাসটির সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী মুক্তার উদ্দিন নিহত হন। এ ছাড়া আরও এক যাত্রী গুরুতর আহত হন। ইজিবাইকটি নড়াইল ইউনিয়নের ইটাখোলা মোড় থেকে আসছিল।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়। বাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে