
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুরে অভিযান চালিয়ে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোশারফ হোসাইন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগী পাড়া গ্রামের মো.আবদুল কদ্দুসের ছেলে রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ওই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য তাদের বাবা-মাকে মারধর করত। খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারফ হোসাইন বলেন, আটকের পর দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা মাদকের টাকার জন্য নিয়মিত তাদের মা-বাবাকে মারধর করত। এ ঘটনায় তাদের প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে