
ময়মনসিংহের হালুয়াঘাটের গারো পাহাড় দিয়ে চোরাই পথে আনা ১৫৪ কেজি ভারতীয় জিরা ও ২ হাজার ১০০টি ভারতীয় সাবান জব্দ করা হয়েছে।
গতকাল রোববার রাত ১১টায় উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালিয়ে এসব জব্দ করে উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট থানা-পুলিশ।
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার মধ্যরাতে খবর আসে ভারত থেকে অবৈধভাবে হালুয়াঘাট গোবড়াকুড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ জিরা ও সাবান এনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় ব্যবসার উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছে। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই এলাকায় ট্রান্সফোর্স অভিযান চালায়। অভিযানের খবরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে মেঘরাজের বাড়িতে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩টি বস্তায় প্রায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
আজ সোমবার সকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি বস্তায় ২ হাজার ১০০টি ভারতীয় সাবানের জব্দ করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকটা বস্তা উন্মুক্ত অবস্থায় থাকায় কত কেজি জিরা রয়েছে পরিমাপ করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানের সময় চোরাকারবারিরা সটকে পড়ে। তবে যার বাড়িতে পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে