ময়মনসিংহে একটি কুকুর একে একে ৪০ জনকে কামড়িয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতেরা সকাল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। সেই সঙ্গে এ কুকুর আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন।
আজ বুধবার সকালে ময়মনসিংহ মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা মোড়ে কুকুরটি কমপক্ষে ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কুকুরের কামড়ে আহত শিউলী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জামতলা মোড়ে একটি কুকুর আমার পায়ে হঠাৎ করে কামড়ে ধরে। ডান পায়ের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে এসকে হাসপাতালে নিয়ে আসে। পায়ে খুব ব্যথা করছে। হাসপাতালে এসে দেখি কুকুরটি আরও অনেককেই কামড় দিয়েছে।’
গোহাইলকান্দি খন্দকার বাড়ির শাহনাজ বেগম নামে আহত আরও একজন বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলের সামনে দাঁড়াইছি তখন একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। ওই সময় আরও কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করে। পায়ে কামড় দিয়েই আরেকজনকে কামড় দেয়। পরে লোকজন আমাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।’
শফিকুল ইসলাম নামে আহত আরও একজন বলেন, ‘পাগলা কুকুরটি আমাদের এলাকার বেশ কয়েকজন মানুষকে কামড় দিয়ে আহত করেছে। এটির জন্য এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ঘর থেকে খুব একটা মানুষ বের হচ্ছে না কেউ। আমি দৌড়ে পালাতে গিয়েও ওর কামড় থেকে রেহাই পায়নি। প্রয়োজনীয় উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’
এ বিষয়ে এসকে (সূর্য কান্ত) হাসপাতালের মেডিকেল অফিসার প্রজ্ঞানন্দ নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকালে গোইলকান্দি ও জামতলা মোড় থেকে কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে। সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। তাই প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন কুকুর, বিড়াল এবং শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে সেবা নিচ্ছে। কুকুরের কামড়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাৎক্ষণিকভাবে আক্রান্ত স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে।’
কুকুরের উপদ্রব কমাতে নানা উদ্যোগের কথা জানিয়ে সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের সংখ্যা কমানোর জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে