
ময়মনসিংহের মুক্তাগাছায় কবর খুঁড়ে তুলে আনা মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা কবর থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তাঁরা বিভিন্ন এলাকায় গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মুক্তাগাছা পৌরসভা গেইটের সামনে বস্তায় করে কঙ্কাল নিয়ে পাচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তাদের কাছে থাকা বস্তায় মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তাদের গ্রেপ্তার করে।
এদিকে বেশ কিছুদিন ধরেই মুক্তাগাছার বিভিন্ন গোরস্থান থেকে কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটছিল। গ্রেপ্তারকৃতদের বহন করা বস্তায় দুজন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪ টি, পাজরের হাড় ৩০ টি, কোমড়ের হাড় ৪ টি, মেরুদন্ডের নিচের হাড় ২ টি, কাঁধের হাড় ৪ টি, থুতনী/চোয়ালের হাড় ২ টি, মেরুদন্ডের হাড়/কশোরুকা ৩২ টি, হাত ও পায়ের আঙ্গুলের হাড় ২২ টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি হাড় পাওয়া যায়। তারা বস্তায় করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যরা কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত আন্তজেলা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে