
ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় ইমরুল কায়সার ফারদিন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ঝালুয়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে এবং ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, গতকাল বুধবার নান্দাইলের মোয়াজ্জেমপুর বাহাদুরনগর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে ইমরুল। আজ সকালে নান্দাইল সদরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে দেখা করতে বের হলে ঝালুয়া এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ফারদিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আসার আগেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয়েছে। অনুমতি হলেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে