
ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের হোতা হিসেবে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন (ভূমি) অফিসের সংশ্লিষ্ট ২০ কর্মকর্তার ৬২টি সিল।
অভিযুক্ত যুবকের নাম আলমগীর হোসেন (৩১)। তিনি সদর উপজেলার চরঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা। আজ সোমবার জেলা ডিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল রোববার নিজ বাড়ি থেকে আলমগীরকে আটক করে পুলিশ।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, আলমগীর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে জাল দলিল ও নাম খারিজের দলিল তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় কর্মকর্তাদের সিল ছাড়াও খোলা রাবার সিল ৩৬টি, খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডার ১৪টি ও তিনটি প্যাড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেন, তিনি ও তাঁর চক্রের সদস্যরা নতুন দলিল, নতুন খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করা, বিবাদ রয়েছে এমন জমিতে যে মালিক নন তাঁকেও মালিক বানিয়ে দিতেন। এ ছাড়া নামজারির ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করে জমি প্রাপ্য নয় এমন ব্যক্তিদের নাম সংযুক্ত করে জমির অংশীদার বানিয়ে দিতেন। জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত ও জমির পরিমাণ কমিয়ে অন্যদের নতুন নামজারি করে জমির অংশীদার করতেন।
ওসি বলেন, চক্রটির আরও চার সদস্য সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাঁদের আটকের চেষ্টা ও আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে