
২৪ ঘণ্টা পার হলেও ময়মনসিংহে ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) সন্ধান এখনো পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল ও নিখোঁজ শিক্ষার্থী সহপাঠীরা ব্রহ্মপুত্র নদের চরে অনুসন্ধান চালিয়ে শাওনের খোঁজ পাননি।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন নুরুল্লাহ শাওন ও রিফাত নামের দুই শিক্ষার্থী। একজন পালিয়ে এলেও নুরুল্লাহ শাওন এখনো নিখোঁজ।
নুরুল্লাহ শাওন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শাহজাহান মিয়ার ছেলে।
নিখোঁজ শাওনের ভগ্নিপতি আবুল কাশেম বলেন, গতকাল সন্ধ্যা ৬টার দিকে শাওন ও রিফাত নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালার বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান। সন্ধ্যার দিকে সাতজন ছিনতাইকারী তাঁদের আটকে টাকা চায়। কিন্তু, নৌকা ভাড়া ছাড়া তাঁদের কাছে কোনো টাকা ছিল না।
রিফাত ও শাওনের কাছে টাকা না থাকায় ছিনতাইকারীদের একজন ক্ষিপ্ত হয়ে রিফাতের গালে থাপ্পড় মেরে মোবাইল দিতে বলেন। প্রতিবাদ করলে গাছের ডাল দিয়ে ছিনতাইকারীরা রিফাত ও শাওনকে এলোপাতাড়ি পেটাতে থাকে এবং প্রাণে বাঁচতে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় রিফাতকে চারজন ও শাওনকে তিনজন ধাওয়া করে। রিফাত সাঁতার জানান নদের দিকে দৌড়ে এসে দুজন বালুশ্রমিকের কাছে পৌঁছায়। এ সময় বালুশ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে একজনকে আটক করে ও রিফাতকে উদ্ধার করে। শাওন নদে নামছে নাকি অন্য কোনো দিকে দৌড়ে গেছে তা জানাতে পারেনি কেউ।
পরে রাতে পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন ও নদের চরে খোঁজেন। কিন্তু শাওনের সন্ধান না পেয়ে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকালে পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শাওনের সন্ধান করে। তবে, সন্ধ্যা ৭টা পর্যন্ত শাওনের কোনো সন্ধান মেলেনি।
এদিকে নিখোঁজ শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে আজ আনন্দ মোহন কলেজের সামনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী ও শাওনের পরিবারের সদস্যরা। এ সময় শাওনের মা শাহিদা বেগম কান্নায় ভেঙে পড়েন এবং যেকোনো মূল্যে ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ খান বলেন, ‘আমরা দ্রুত ও অক্ষত অবস্থায় শাওনকে ফেরত চাই। একই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার তরুণ-উর-রশিদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ও চরের আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি। পরে আজ সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সন্ধান চালানো হয়।
কিন্তু নিখোঁজ শাওনের সন্ধান মেলেনি। তা ছাড়া শাওন নদে ঝাঁপ দিয়েছে নাকি অন্য দিকে দৌড়ে গেছে তা নিশ্চিত নয়। তাই উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে গতকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে, তদন্তের স্বার্থে আটক ছিনতাইকারীর নাম-ঠিকানা প্রকাশ করেননি তিনি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে