বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) অনুষ্ঠিত হলো ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা’ শীর্ষক কর্মশালা। শুক্রবার ময়মনসিংহে বিএফআরআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।
সচিব তার বক্তব্যে বলেন, ‘বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। স্বল্প জায়গায়, স্বল্প খরচে মাছের অধিক উৎপাদন নিশ্চিত করতে হলে, আধুনিক প্রযুক্তির সান্নিধ্যে আসতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে।’
এ সময় তিনি প্রযুক্তিনির্ভর উন্নত বিশ্বের মাছ চাষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বেশি করে গবেষণা প্রবন্ধ পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অনুরাধা ভদ্র।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম। নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন—মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক ও মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে