ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের বাজ্জাজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় শাহাদাত শাকিল নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালী গ্রামের আরফান আলী শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফুলবাড়ীয়া উপজেলা থেকে মোটরসাইকেলযোগে ভরাডোবা-ঘাটাইল সড়ক দিয়ে ভালুকা সদরে ফিরছিলেন নয়ন আহমেদ। পথে ভালুকা-ফুলবাড়ীয়া সীমান্তবর্তী বাজ্জাজোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। তাঁর সহযাত্রী শাহাদাত শাকিল আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে