ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো পরিত্যক্ত দেয়ালধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুর্গাবাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম লক্ষ্মী রানী বসাক (৭০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীর স্বজন অপু ও দীপু বসাক দুর্গাবাড়ি রোডে তাঁদের সাত শতক জায়গায় বহুতল ভবন নির্মাণ করার জন্য সম্প্রতি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করেন। সেখানে ১১ তলা পুষ্পাঞ্জলি টাওয়ার নির্মাণের জন্য বালু-পাথর সংরক্ষণ করা হচ্ছিল। পাশে দীর্ঘদিনের পুরোনো একটি পরিত্যক্ত দেয়াল ছিল। সেটি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধসে রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জমির মালিক অপু বলেন, ‘হঠাৎ পরিত্যক্ত দেয়াল ধসে আমাদের চাচি মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। বিষয়টি শুনে হাসপাতালে গিয়েছি। তাঁদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে