
ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্ত হওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। অসাধু কারা সদস্যদের সহায়তায় তিন আসামি মুক্ত হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান।
গ্রেপ্তার আসামিরা হলেন তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
অধিনায়ক নয়মুল হাসান বলেন, তারাকান্দা থানায় এক হত্যা মামলার আসামি ছিলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। এর আগে গত ২৩ জানুয়ারি তাদের গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তাঁরা কারাগারে ছিলেন। গত ২৭ জানুয়ারি কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় তাঁরা পালিয়ে যায়। বিষয়টি র্যাবের নজরে এলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
সূত্র জানায়, ২৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে ভুল তথ্যে জামিন ছাড়াই তারাকান্দা থানার একটি হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্ত হওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হলে ঘটনার রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডিআইজি প্রিজন্স আরও বলেন, হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে ভুল তথ্যে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটত না। ইতিমধ্যে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে আরও কারও বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে