
ময়মনসিংহে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফকে (৩৮) থানার হাজত থেকে আদালতে নেওয়ার সময় তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কটূক্তিকারী শামীম আশরাফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামি শামীম আশরাফকে আদালতে নেওয়ার সময় তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হলে এই পদক্ষেপ নেওয়া হয়। অভ্যন্তরীণ কারণে এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় কর্মরত পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন এবং অন্য চারজন পুলিশ কনস্টেবল (তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি)।
এর আগে গত সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শামীম আশরাফকে গ্রেপ্তার করে।
খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার নিরাপত্তা এবং দণ্ডবিধি আইনে মামলা করেন।
গ্রেপ্তারের পরদিন ৭ অক্টোবর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক শরীফুল হক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান রিমান্ড শুনানির পর এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে