
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে সাগরকে আদালতে হাজির করে পুলিশ ডিএনএ পরীক্ষার আবেদন জানায়। পরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম ওই আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নেত্রকোনা কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত অভিযুক্তের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২ অক্টোবর বিকেলে ক্লাস শেষে সাগর ওই শিশুকে মাদ্রাসা-সংলগ্ন মসজিদে ঝাড়ু দিতে বলেন। অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা চলে যাওয়ার পর তিনি শিশুটিকে নিজের কক্ষ পরিষ্কার করতে বলেন। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিষয়টি কাউকে জানালে শিশুটিকে মারধর ও মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
গত ১৮ এপ্রিল শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার মা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। এরপর গত ২৩ এপ্রিল অভিযুক্ত সাগর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন শিশুটির মা। মামলায় সাগরের ভাইয়ের বিরুদ্ধে ঘটনা গোপন রাখতে ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
পরে গত ৫ মে র্যাব-১৪ ময়মনসিংহের গৌরীপুর থেকে সাগরকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক সাগরকে তিন দিনের রিমান্ড শেষে আজ দুপুরে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে তাঁর ডিএনএ পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার সাগরের ভাই আদালত থেকে জামিন নিয়েছেন।
আরও পড়ুন :
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, সেই মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে
অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: পলাতক মাদ্রাসাশিক্ষকের ভিডিও ভাইরাল, খুঁজে পাচ্ছে না পুলিশ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পলাতক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে