
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ (৫০) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নলদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
হারুন অর রশিদ উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা উপজেলা উলামা দলের আহ্বায়ক মো. আতিকুল ইসলাম।
জানা গেছে, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে পড়েন হারুন অর রশীদ। এতে তাঁর বাম হাত পুড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে পৌঁছার পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আতিকুল ইসলাম জানান, হারুন অর রশীদ দলের একজন সক্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দল গভীরভাবে শোকাহত। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাকান্দা থানার ডিউটি অফিসার জহুরা আক্তার বলেন, ‘আমাদের কাছে বিস্তারিত তথ্য এখনো পৌঁছায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে