ময়মনসিংহের ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন। কয়েক ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কেই পড়া হয় সড়ক দুর্ঘটনায় নিহত তোফায়েল আকন্দের জানাজা নামাজ।
তোফায়েল আকন্দ গত ১ জুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন। গতকাল রোববার তিনি মারা যান।
এদিকে আজ ভোরেও একই এলাকায় ইমাম পরিবহনের একটি বাস ও পণ্যবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এলাকাবাসী সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে মহাসড়কেই তোফায়েল আকন্দের জানাজা নামাজ পড়া হয়।
‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’-সহ নানা স্লোগান দেয় এলাকাবাসী। বিক্ষোভে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
মানববন্ধনে উপস্থিত আরিফুল হক এরশাদ বলেন, ‘আজ এ মুহূর্তে মহাসড়ক থেকে এ অপরিকল্পিত পিছ ঢালাই সরিয়ে না নিলে আমরা লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেব। এ অপরিকল্পিত পিছ ঢালাইয়ের কারণে গত চার মাস ধরে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের এ স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিছ ঢালাইয়ের কারণে দ্রুতগামী বাস-ট্রাক নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং একটু রোদ-বৃষ্টি হলেই এ স্থানটির পিছ গলে পিছলে হয়ে যায়। এখানে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীসহ যানবাহন।’
সপ্তম শ্রেণির ছাত্র রুবেল মিয়া বলে, ‘এই জায়গায় প্রায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হয়। আমাদের বাবা-মা এই দুর্ঘটনার জন্য আতঙ্কিত থাকে। বৃষ্টি কিংবা তীব্র রোদে ঝুঁকির চিন্তা করে আমাদের স্কুলে আসতে দেয় না। এতে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।’
অবরোধের খবরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থালে আসেন। তিনি অপরিকল্পিত পিছ ঢালাই আজকের মধ্যে সরিয়ে নেওয়া হবে এবং দুর্ঘটনা প্রবণ এলাকায় গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
কামাল হোসেন বলেন, দ্রুত মহাসড়কের এ স্থানে স্পিড ব্রেকার দেওয়া হবে।
এ বিষয়ে ময়মনসিংহ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহাসড়কের এ অংশটি পরিদর্শন করে আপাতত তাৎক্ষণিক এখানে দুটি স্পিড ব্রেকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর কাজ অলরেডি শুরু হয়েছে। আশা করি এতে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে। এরপরও আমাদের টেকনিক্যাল টিম যাচাই-বাছাই করে আর কী ব্যবস্থা নেওয়া যায় সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে