
ময়মনসিংহের নান্দাইলে নারিকেলগাছের নিচে চাপা পড়ে আরাফাত রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজগাতি গ্রামের আব্দুল্লাহ বাড়ির পুকুর পাড়ে মৃত একটি নারিকেলগাছ কাটতে যান। গাছ কাটা শেষ হলে কাটা গাছটি পাশেই পড়ে যায়। এমন সময় গাছের নিচে প্রতিবেশী আমিনুলের ছেলে আরাফাত চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
আমিনুল ইসলাম বলেন, ‘আমার ছেলে বাড়ির পাশেই খেলা করছিল। আব্দুল্লাহ্ তার কাটা গাছ আমার ছেলের ওপরে ফেলায় ছেলেটি মারা গেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে গাছের মালিক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ সুরতাল শেষে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে