
ময়মনসিংহের নান্দাইলে বন্ধুর বাসায় রিয়াদ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (৩০ জুন) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিয়াদ উপজেলার আচারগাঁও ইউনিয়নের পোঁড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। এঘটনার পর থেকে ওই বাড়ির লোকজন পলাতক রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আচারগাঁও ইউনিয়নের গারুয়া পোঁড়াবাড়িয়া গ্রামের হানিফ মিয়ার একটি ইজিবাইক (অটোরিক্সা) বাড়ি থেকে চুরি হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে। আটকের পর আচারগাঁও বিলপাড়ার সোহরাব উদ্দিনের বাড়ির সামনে একটি সালিশ দরবার হয়। সালিশ দরবারে আটক রিয়াদ হানিফের অটোবাইক চুরি করেছেন বলে স্বীকারোক্তি দেন এবং এই চুরির সাথে গারুয়া ভাটুয়াপাড়া গ্রামের নাদিম মিয়াও জড়িত ছিলেন বলে জানান।
পরে নাদিমকেও সালিশ দরবারে উপস্থিত করা হয়। তিনিও অটো চুরির বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশস্থলে গিয়ে মুছলেকা দিয়ে রিয়াদ ও নাদিমকে মুক্ত করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাতে রিয়াদ তার বন্ধু নাদিমের সাথে তার বাড়িতেই থেকে যান। বুধবার সকালে স্থানীয়রা ওই ঘরে রিয়াদের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকে নাদিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় যোগাযোগ করা যায়নি।
নিহত রিয়াদের বাবা আব্দুল লতিফ বলেন, `আমার ছেলে আর নাদিম বন্ধু ছিল। এক সাথেই চলাফেরা করে রাজমিস্ত্রির কাজ করতো। তবে এক সাথে মিশে ধুমপান করতো। আমি আমার ছেলে হত্যাকারীদের বিচার চাই।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে ও খুনীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে