
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নগরের মহাবিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শোভাযাত্রাটি নতুনবাজার, জিলা স্কুল ও টাউন হল মোড় ঘুরে জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য। এতে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে একটি কালো ছায়া আচ্ছন্ন করতে চেয়েছিল। এ দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারপ্রধান বলেছেন সবার আগে বাংলাদেশ। সেই প্রচেষ্টায় আমরাও জীবনবাজি রেখে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধারে কাজ করছি। অবশ্যই দেশে সুস্থ সাংস্কৃতিক ধারা ফিরে আসবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে