ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার দায়ের কোপে মো. রিফাত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর অভিযুক্ত চাচা মনির পালিয়েছেন।
নিহত রিফাত ওই গ্রামের মনসুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত মনির এলাকায় চিহ্নিত মাদকসেবী। মনির ও রিফাতের বাবা মনসুর সৎভাই। জমি ও পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্য ঝগড়াবিবাদ লেগে থাকত। আজ মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। বিকেলে তিনি দা ধার দিয়ে নিজের ছেলেকে মারতে যান। এ সময় তাঁকে ফেরাতে যান রিফাত। তখন রিফাতের হাঁটুর নিচে কোপ দেন মনির। এতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রিফাত মারা যান। পরে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। রিফাতের লাশ মর্গে রাখা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে