
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে। ২৪ ঘণ্টা পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খোলা হয়েছে কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা। তবে সিন্ডিকেট মিটিংয়ে দাবি আদায়ের চূড়ান্ত সিদ্ধান্তের আশায় আপাতত বন্ধ রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। আজই সিন্ডিকেট মিটিং হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ ঘণ্টার আলোচনায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আশ্বাস দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করেন। আজ বুধবার যে কোনো সময় সিন্ডিকেট মিটিং হওয়ার কথা রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এ এইচ এম হিমেল বলেন, আজ বুধবার সিন্ডিকেট সভা ডেকে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার এবং আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা রয়েছে, যার কারণে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে একক কম্বাইন্ড ডিগ্রির দাবির ব্যাপারে যদি সুরাহা না হয়, তাহলে আন্দোলন আবারও শুরু হবে। আমরা এখন সিন্ডিকেট মিটিংয়ের দিকে তাকিয়ে আছি। আমরা চাই সিন্ডিকেট মিটিংয়ে একক ডিগ্রি, বহিরাগতের শাস্তি নিশ্চিত, আন্দোলনরত শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় তার নিশ্চয়তা।
আন্দোলন স্থগিত থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও দুই দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম। বুধবার সকাল সোয়া ১০টার দিকে প্রশাসনিক কার্যালয়ে এসেছেন উপাচার্য। দুপুর সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দিলে স্বাভাবিক হয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘সিন্ডিকেট মিটিংয়ের আগে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আরেকটু বসে কথা বলতে চাইছি। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের বিষয়গুলো আগে স্পষ্ট হলে মিটিংয়ে কথা বলতে সুবিধা হবে। তবে সিন্ডিকেট মিটিং আজকেই হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে